শিরোনাম
তাড়াশে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১ সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে শাহ আলম ফকির  নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ভাঙ্গুড়া পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মোফাজ্জল হোসেন নোয়াখালীতে আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মহিন পাটোয়ারী দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার হাওরবেষ্টিত নাসিরনগরে আশ্বিনের কুয়াশায় আগাম শীতের বার্তা লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে শাহ আলম ফকির 

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকিরকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মাদকের সাথে জড়িয়ে পোস্টার তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

শাহ আলম ফকির অভিযোগ করে বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মাদকের সঙ্গে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো ভিত্তি নেই। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করা উচিত। যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কাপুরুষোচিত কাজ।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 October 2026

সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে শাহ আলম ফকির 

www.dainikkagoj.com
06 October 2026

সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে শাহ আলম ফকির 

www.dainikkagoj.com