শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সান্তাহার রক্তদহ বিল পরিদর্শনে এমপি আব্দুল মহিত তালুকদার: বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আশ্বাস

প্রতিবেদকের নাম / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার রক্তদহ বিলে টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া শত শত বিঘা পাকা ধানের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

রবিবার (১০ মে) বিকেলে তিনি বিল এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় বিলজুড়ে তলিয়ে যাওয়া ধানের মাঠ ঘুরে দেখেন এবং কৃষকদের দুর্দশার কথা শোনেন তিনি।

স্থানীয় কৃষকদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে তাদের রোপণ করা জিরাশাইলসহ বিভিন্ন জাতের পাকা ধান সম্পূর্ণভাবে পানিতে ডুবে গেছে। অনেক জমিতে ধান নষ্ট হয়ে চারা গজিয়ে গেছে, যা এখন পশুখাদ্য হিসেবেও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে কৃষকদের মধ্যে চরম হতাশা ও হাহাকার দেখা দিয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রক্তদহ বিলে প্রায় ৩৪০ একর জমিতে ইরি ধান চাষ করা হয়েছিল।

ক্ষতিগ্রস্ত কৃষক আবু সুফিয়ান পলক জানান, তিনি প্রায় ৬০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন, কিন্তু সবই পানিতে তলিয়ে গেছে। ঋণ করে চাষাবাদ করায় তিনি এখন চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন বলে জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাসুমা বেগম (উপজেলা নির্বাহী কর্মকর্তা), আশরাফুল ইসলাম (সহকারী কমিশনার, ভূমি) এবং রবিউল ইসলাম (উপজেলা কৃষি কর্মকর্তা) সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, রক্তদহ বিলের জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা। বিলের ২২টি শাখা খাল দিয়ে পানি প্রবেশ করলেও মাত্র একটি পথে পানি নিষ্কাশিত হয়, ফলে প্রায় প্রতি বছরই ফসল ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, “এ সমস্যার স্থায়ী সমাধানে বিল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন জরুরি।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং ইতোমধ্যে প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় কৃষকরা দ্রুত কার্যকর পদক্ষেপ ও ক্ষতিপূরণ সহায়তার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 May 2026

সান্তাহার রক্তদহ বিল পরিদর্শনে এমপি আব্দুল মহিত তালুকদার: বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আশ্বাস

www.dainikkagoj.com
11 May 2026

সান্তাহার রক্তদহ বিল পরিদর্শনে এমপি আব্দুল মহিত তালুকদার: বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আশ্বাস

www.dainikkagoj.com