শিরোনাম
টেকনাফে অসময়ে লাল-হলুদ তরমুজ, মাচায় চাষ করে লাভের স্বপ্ন চার বন্ধুর লবণাক্ত জমিতে ১০ লাখ টাকা বিনিয়োগ | ইতিমধ্যে বিক্রি এক লাখ টাকার তরমুজ, লাভের আশা ৬ লাখ তাড়াশে সত্যযুগ থেকে চলে আসা কালীপূজা, পাঠার মাংস খাওয়ার ঐতিহ্য কমলনগরে আলিফ হোটেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ মালিকের ঝিনাইগাতীর গারো পাহাড়ে কনটেন্ট ক্রিয়েটরদের উৎপাত, উত্তেজিত বন্যহাতি ভিউয়ের নেশায় হাতির পিছু নিচ্ছেন অনেকে, মানুষ-হাতি সংঘাতের আশঙ্কা ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য, এক বিঘায় দুই লাখ টাকা লাভের আশা কৃষক রাজুর ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর গজারিয়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক ১ রামগতিতে ​স্বামীর ঘর ছেড়ে নোটারির মাধ্যমে প্রেমিকের সংসারে প্রিয়া গজারিয়া প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ১৫
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সাতকানিয়ায় অভিনব কায়দায় ২১ হাজার ইয়াবাসহ চারজন আটক

প্রতিবেদকের নাম / ২৩১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিনব কৌশলে পেটের ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃতদের কাছ থেকে আনুমানিক ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন— জিয়াউর রহমান (৩৫), মো. সাকের (২৮), আবু তৈয়ব (৩৫) ও জাফর মিয়া (৪০)।

সোমবার (৪ মে) দুপুরে র‍্যাব-১৫ এর স্কোয়াড লিডার মো. মেহেদী আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি মাদক চক্র কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে বড় একটি ইয়াবার চালান চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। এর ভিত্তিতে রোববার (৩ মে) রাত ৮টার দিকে সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘী বাজার সংলগ্ন মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের শারীরিক পরীক্ষায় তাদের দেহে মাদকের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অভিনব কৌশলে মাদক পাচার করে আসছিলেন। তারা মূলত ভাড়াভিত্তিকভাবে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করতেন বলেও জানায় র‍্যাব।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

সাতকানিয়ায় অভিনব কায়দায় ২১ হাজার ইয়াবাসহ চারজন আটক

www.dainikkagoj.com
04 May 2026

সাতকানিয়ায় অভিনব কায়দায় ২১ হাজার ইয়াবাসহ চারজন আটক

www.dainikkagoj.com