শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাড়াশ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী ও সদস্য সচিব খন্দকার আব্দুল বারিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে দলীয় আদর্শ সমুন্নত রেখে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মৎস্যদল ও তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 September 2026

তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

www.dainikkagoj.com
01 September 2026

তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

www.dainikkagoj.com