শিরোনাম
বদলগাছীতে নিজগৃহে মানসিক প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা ত্রিশালে ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নেত্রকোনার হাওরে বোরো ধানের ভয়াবহ বিপর্যয়: কৃষকেরা দিশেহারা, ক্ষতি প্রায় ৩৭৫ কোটি টাকা সোনারগাঁয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, স্মারকলিপি ও মিছিল সান্তাহার সাইলো সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন, দীর্ঘদিনের দুর্ভোগের অবসানের আশা হযরত শাহ জামাল (রহঃ) স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু, জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জামালপুরে ফারিয়ার মানববন্ধন সান্তাহারে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান জনস্বাস্থ্যের বরাদ্দ লুটপাটের অভিযোগ: কমলনগরে ল্যাট্রিন প্রকল্পে ৬০ শতাংশ অনিয়মের অভিযোগ গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

হযরত শাহ জামাল (রহঃ) স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু, জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

দেলোয়ার হোসেন,  জামালপুর প্রতিনিধি:

মহাসত্যের দিকনির্দেশক, শাহান শাহে আউলিয়া হযরত শাহ জামাল ইয়ামেনী (রহঃ)-এর স্মরণে জামালপুরে শুরু হয়েছে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক। ঐতিহ্যবাহী এই ধর্মীয় আয়োজন উপলক্ষে মাজার শরিফ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

রোববার (১১ মে) শহরের দয়াময়ী মোড় থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় র‍্যালির মাধ্যমে ওরশ মোবারকের আনুষ্ঠানিক সূচনা করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ জামাল (রহঃ) মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে মাজার শরিফে পবিত্র গিলাফ চড়ানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত শাহ জামাল (রহঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি সৈয়দুর রহমান (আর্মি), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা চিশতী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিয়ার চিশতী, খাদেম মো. এনামুল হাসানসহ তরিকতে আহলে বাইত বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো চিশতী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন,

“আজ ওরশ মোবারকের প্রথম দিন। দয়াময়ী মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়েছে। মাজার শরিফে গিলাফ চড়ানোর পাশাপাশি বাদ মাগরিব ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ এশা মিলাদ মাহফিল এবং রাত ১০টার পর সুফি কাওয়ালী গান পরিবেশিত হবে।”

তিনি আরও জানান, ৯ দিনব্যাপী এই পবিত্র ওরশ মোবারক চলবে আগামী ১৮ মে পর্যন্ত। দেশ-বিদেশের হাজারো ভক্ত-আশেকানকে মাজার প্রাঙ্গণে এসে ধর্মীয় এ মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান তিনি।

এবারের ওরশ মোবারককে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি। ভক্তদের আগমনে পুরো এলাকা ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 May 2026

হযরত শাহ জামাল (রহঃ) স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু, জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন

www.dainikkagoj.com
11 May 2026

হযরত শাহ জামাল (রহঃ) স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু, জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন

www.dainikkagoj.com