শিরোনাম
সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩

প্রতিবেদকের নাম / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

লক্ষীপুরপ্রতিনিধি,

লক্ষ্মীপুরের রামগতি থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় আসামীসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন

​মোঃ দেলোয়ার (৩২): সিআর-৬১/২৫ (রামগতি) মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ দিনের সাজাপ্রাপ্ত আসামি। তিনি রামগতির চর হাসান হোসেন গ্রামের মোঃ বাহারের ছেলে।

​মোঃ বাবুল: সিআর-১১৬/২৬ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি উপজেলার উত্তর চর আফজল (বর্তমানে বিবিরহাট) এলাকার গোফরানের ছেলে।

​মোঃ ইদ্রিস মিয়া ওরফে শুভ (২৪): রামগতি থানার ২২/০৮/২০২৬ খ্রিঃ তারিখের ১৫ নং মামলার (নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা) এজাহারনামীয় আসামি। তিনি নোয়াখালীর চরজব্বর থানার জিয়ারচর গ্রামের মোঃ জহিরুল হকের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে রামগতি থানা পুলিশের একটি অভিযান পরিচালনা দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক প্রক্রিয়া শেষে ২১ ও ২২ আগস্টের মধ্যে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রামগতি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 August 2026

রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩

www.dainikkagoj.com
22 August 2026

রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩

www.dainikkagoj.com