শিরোনাম
নেত্রকোনার হাওরে বোরো ধানের ভয়াবহ বিপর্যয়: কৃষকেরা দিশেহারা, ক্ষতি প্রায় ৩৭৫ কোটি টাকা সোনারগাঁয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, স্মারকলিপি ও মিছিল সান্তাহার সাইলো সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন, দীর্ঘদিনের দুর্ভোগের অবসানের আশা হযরত শাহ জামাল (রহঃ) স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু, জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জামালপুরে ফারিয়ার মানববন্ধন সান্তাহারে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান জনস্বাস্থ্যের বরাদ্দ লুটপাটের অভিযোগ: কমলনগরে ল্যাট্রিন প্রকল্পে ৬০ শতাংশ অনিয়মের অভিযোগ গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন মদনে শিশু ধর্ষণ: শিক্ষক আমান উল্লাহর ডিএনএ পরীক্ষার নির্দেশ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া উত্তরপাড়া এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল দুই পক্ষের মধ্যে। ঘটনার দিন শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া ছোট একটি বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য এক পক্ষ অপর পক্ষের কাছে গেলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন— ইউপি সদস্য মেহেদী খা (৩৫), সোহাগ খা (৩০), হাসিনা বেগম (৫৫), খলিল খা (৩৩), সজিব খা (৩০), ইছা খা (২৫), ইব্রাহিম খা (২৮), শাহিন খা (৩২), ইকলাছ খা (৬০), ইকবাল খা (৪০), ইসমাইল খা (২৪) ও পনিজ বেগম (৪০)।

সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের সুষ্ঠু সমাধান না হওয়ায় এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা ভবিষ্যতে বড় ধরনের অশান্তির আশঙ্কা তৈরি করতে পারে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 May 2026

গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

www.dainikkagoj.com
11 May 2026

গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

www.dainikkagoj.com