মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন ফুলজোড় নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ—শোকের ছায়া পরিবারে সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য পরকীয়ার জেরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্য অভয়নগরে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৬৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউটের উদ্বোধন ফজুমিয়ারহাটে ক্রিকেট উৎসবের পর্দা নামল, চ্যাম্পিয়ন ‘ঠান্ডার্স’

লংগদুতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

Reporter Name / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি

 

রাঙ্গামাটির লংগদুতে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা তথ্য ও মানহানিকর বক্তব্যের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন করেছে মনির ও তার পরিবার।

 

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাঙ্গীপাড়া ভারীযান চালক সমিতির অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে মনির অভিযোগ করে বলেন, গত ১৮ আগস্ট লংগদু প্রেসক্লাবে নিজাম গং—সমাত্ব

বানু, পরবজান, মোঃ ইউনুছ, কহিনুর বেগম ও নিজাম উদ্দিন—আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন। তারা দাবি করেন, তাদের পূর্বপুরুষদের ১৯৮০/৮১ সালের সরকারের প্রদত্ত রেকর্ডীয় জায়গা আমি দখল করেছি এবং মারধর করেছি। প্রকৃতপক্ষে উল্টো তারাই আমাকে হামলা করে রক্তাক্ত করেছে এবং আমার বাবার রেকর্ডীয় জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে।

 

তিনি আরও বলেন, নিজামের ছেলে অভিযোগ করেছে আমি নাকি অন্য চারজনের কবুলিয়তের জায়গা দখল করেছি। অথচ ওই ব্যক্তিদের সাথে আমার কোনো প্রকার বিরোধ নেই এবং তাদের হোল্ডিংয়ের জায়গা আমি দখল বা কাগজ করিনি।

 

সংবাদ সম্মেলনে মনির অভিযোগ করেন, ১৮ আগস্টের সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল অভিযোগই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই অপপ্রচার চালানো হয়েছে।

 

বাস্তবতা তুলে ধরে মনির জানান, উপজেলার ২৩নং বগাচতর মৌজার ৬৫৭নং হোল্ডিংয়ে ৪.৫০ একর জমি তার নিজ নামে রেকর্ডভুক্ত রয়েছে এবং সেখানে তিনি শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে রয়েছেন। তিনি নিজাম গায়ের এ ধরনের মিথ্যা ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয় বিচারের দাবি জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর