শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

 

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেনকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে।

 

 

রোববার (৩১ আগস্ট ) দুপুরে মালিহাদ বাজার থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মিরপুর থানায় বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গায় কতিপয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের জন্য একটি মিটিং পরিচালনা করছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়। এ সময় তাৎক্ষণিক পাঁচ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আরো কতিপয় নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামিদের নিকট

হতে রামদা, তলোয়ার, বাসের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  পরবর্তীতে  মিরপুর থানায় ১৫ জনের নাম ও অজ্ঞাত ২০-৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলার তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে আকরাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

 

 

এ ব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মিরপুর থানার একটি নাশকতা মামলায় আকরাম হোসেন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর