শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সিন্দুকছড়ি জোনের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সরঞ্জাম সহ আটক ৪ 

Reporter Name / ১৮৪ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অন্তর্ভুক্ত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে ৩টি টহল দল সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় একটি অস্ত্র কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ জন ব্যাক্তিকে আটক করেন। পরবর্তীতে আসামি ও সকল সরঞ্জামাদি সীতাকুণ্ড মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করেন। আটককৃত ব্যক্তিদের বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

 

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি

৬টি স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্টুজ, ৫ রাউন্ড ভরা কার্টুজ, ১টি চায়নিজ কুড়াল, ২০টি দা, ২টি ওয়াকি-টকি ও চার্জার, ১টি মাইক (মেগাফোন), ৪টি প্যারাশুট ফ্লেয়ার, অস্ত্র নির্মাণে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি।

 

আটককৃত ব্যক্তিরা হলেন,

কামরুল হাসান রেদোয়ান (৫০) পিতার ফয়েজ আহমেদ, পোস্ট: চনুয়া, থানা: বাঁশখালী,

বিভাগ: চট্টগ্রাম। রুমন (৪৫) পিতার মোঃ নুরুল আলম, গ্রাম: ফকির ঝুম পাড়া, থানা: মহেশখালী, বিভাগ: কক্সবাজার। মোঃ আশিক (২৫) পিতার মোঃ মোর্শেদ, গ্রাম: জঙ্গল সলিমপুর, থানা: সীতাকুণ্ড, বিভাগ: চট্টগ্রাম। মোঃ আমির ইসলাম (৪০), পিতার জয়নাল আবেদিন, গ্রাম: দক্ষিণ হাতিয়া, থানা: হাতিয়া, বিভাগ: নোয়াখালি।

 

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাসী কার্যক্রম, বেআইনি অস্ত্র তৈরি, সরবরাহ ও পাচারকারি ব্যক্তি বা দলের বিরুদ্ধে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর