শিরোনাম
দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক রামগড়ে দুই বছর ধরে শূন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত শিক্ষা প্রশাসন হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত লংগদুতে ছুরিকাঘাত করে অটোরিকশা চালকের ২ লাখ টাকা ছিনতাই ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত রামগতিতে ডাকাতি-চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সান্তাহারে নাগরিক কমিটির ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন চুয়াডাঙ্গায় রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু দুর্গাপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের সমাবেশ অনুষ্ঠিত 
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সিংড়ার ইটালি গ্রামের মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক

প্রতিবেদকের নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় স্ত্রী ও ছেলে মিলে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ। পরে পাশের একটি পুকুর থেকে হত্যায় ব্যবহৃত দা ও রক্তমাখা জামা-কাপড় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করলেও কী কারণে এই নৃশংস ঘটনা ঘটেছে, তা বিস্তারিতভাবে জানতে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাটি ঘটে সোমবার (৪ মে) সকালে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। সকালে স্বজনদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় রফিকুল ইসলামের মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিকুল ইসলাম রুবেল গত রাতে স্ত্রী ও ছেলের সঙ্গে ঝগড়ার পর পৃথক ঘরে ঘুমাতে যান।

নিহত রফিকুল ইসলাম রুবেল ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। তারা প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 May 2026

সিংড়ার ইটালি গ্রামের মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক

www.dainikkagoj.com
04 May 2026

সিংড়ার ইটালি গ্রামের মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক

www.dainikkagoj.com