শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

আ. লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই: কুষ্টিয়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

 

কুষ্টিয়া প্রতিনিধি | হৃদয় রায়হান

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগের শাসনামলে বর্তমান সরকারে থাকা দল ও নেতাকর্মীরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন এবং দেশকে ওই পরিস্থিতি থেকে উদ্ধারে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, তাতে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার প্রশ্নই আসে না।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চাই এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে আমাদের যা যা করণীয়, আমরা তাই করব।’ আওয়ামী লীগের প্রতি নমনীয় আচরণ করা হয়েছে—এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, যিনি এ কথা বলেছেন, তার কাছেই আবার জানতে চাওয়া উচিত, তিনি কেন এমন মন্তব্য করেছেন।

ভারত থেকে সংবাদ সম্মেলনের চেষ্টা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারজানা শারমিন পুতুল বলেন, গত পরশু ভারত থেকে প্রেস কনফারেন্স করার চেষ্টা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো সরকার এত শক্তভাবে প্রতিবাদ জানাতে পারেনি।

দেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় সতর্কতা জারি প্রসঙ্গে তিনি বলেন, এর পেছনে অন্য কোনো কারণ নেই। এটি সরকারের নিয়মিত ও রুটিন কার্যক্রমের অংশ।

পদ্মার চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, পদ্মার চরে বেশ কিছু ঘটনা ঘটে, যার অধিকাংশই চরাঞ্চলকে কেন্দ্র করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এসব অপরাধ দ্রুত বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, চরাঞ্চলের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে ওই এলাকাকে উন্নত করতে সরকার কাজ করছে। দীর্ঘদিন ধরে চরাঞ্চল একটি অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এখনো পুরোপুরি অপরাধ নির্মূল করা সম্ভব হয়নি, তবে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 August 2026

আ. লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই: কুষ্টিয়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

www.dainikkagoj.com
07 August 2026

আ. লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই: কুষ্টিয়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

www.dainikkagoj.com