শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

তাড়াশে মুদি দোকানে আগুন মালামাল পুড়ে ছাই

Reporter Name / ১৭৭ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের হাসপাতাল গেট এলাকায় একটি মুদি দোকানে আগুন লেগে সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে । এতে ওই দোকানদারের প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে পৌর শহরের হাসপাতাল গেটে এলাকার মুদি দোকানদার খোকন দোকান বন্ধ করে তারাবির নামাজ আদায় করতে যান। এ সময় দোকানের মধ্যে জালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাড়াশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
দোকানের মালিক খোকন হোসেন জানিয়েছেন, আগুনে তার দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তাড়াশ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার রেজাউল করিম জানান, ফায়ার সার্ভিসের উপস্থিতিতে মুহুর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনায় বাজারের অন্য কোন দোকানে আগুন ছড়িয়ে পড়েনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর