শিরোনাম
লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩,৫০০ গাছের চারা বিতরণ মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে শিয়ালের কামড়ে নারী,শিশুসহ আহত ১৫ সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ, সরকারি কাজে স্বচ্ছতার ওপর জোর দিলেন ঢাকা বিভাগীয় কমিশনার বগুড়ায় যমুনার বাঁধে ভাঙন, বসতভিটা হারানোর শঙ্কায় ধুনটের শতাধিক পরিবার বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচী: শিক্ষক শিক্ষার্থীদের শপথ বৃক্ষ লাগান পরিবেশ বাঁচান” সীতাকুণ্ড নির্বাচন অফিসে অতিরিক্ত কাগজপত্রের চাহিদা, হয়রানির অভিযোগ হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতায় শত শত একর কৃষিজমি অনাবাদি হবিগঞ্জের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ক্ষমতার দাপটে বসতবাড়ির পথ বন্ধের অভিযোগ, ভোগান্তিতে রামগতির একটি পরিবার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩,৫০০ গাছের চারা বিতরণ

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে লংগদু উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় ও লংগদু সেনা মৈত্রী বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লংগদু জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

তিনি বলেন, “আজকের একটি চারা আগামী দিনের একটি পরিণত বৃক্ষ। একটি বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রাপ্ত চারাগুলো নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
30 July 2026

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩,৫০০ গাছের চারা বিতরণ

www.dainikkagoj.com
30 July 2026

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩,৫০০ গাছের চারা বিতরণ

www.dainikkagoj.com