শিরোনাম
লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩,৫০০ গাছের চারা বিতরণ মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে শিয়ালের কামড়ে নারী,শিশুসহ আহত ১৫ সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ, সরকারি কাজে স্বচ্ছতার ওপর জোর দিলেন ঢাকা বিভাগীয় কমিশনার বগুড়ায় যমুনার বাঁধে ভাঙন, বসতভিটা হারানোর শঙ্কায় ধুনটের শতাধিক পরিবার বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচী: শিক্ষক শিক্ষার্থীদের শপথ বৃক্ষ লাগান পরিবেশ বাঁচান” সীতাকুণ্ড নির্বাচন অফিসে অতিরিক্ত কাগজপত্রের চাহিদা, হয়রানির অভিযোগ হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতায় শত শত একর কৃষিজমি অনাবাদি হবিগঞ্জের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ক্ষমতার দাপটে বসতবাড়ির পথ বন্ধের অভিযোগ, ভোগান্তিতে রামগতির একটি পরিবার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ, সরকারি কাজে স্বচ্ছতার ওপর জোর দিলেন ঢাকা বিভাগীয় কমিশনার

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সরকারি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। একই সঙ্গে সরকারি সেবার মানোন্নয়ন ও চলমান উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, চলমান উন্নয়ন প্রকল্প এবং জনসেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পুত্র খায়রুল ইসলাম সজীব, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া বলেন, সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তদারকি এবং জনগণের দোরগোড়ায় কার্যকর প্রশাসনিক সেবা পৌঁছে দিতে নিয়মিত পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারি উন্নয়নকাজে স্বচ্ছতা বজায় রাখা এবং জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় সোনারগাঁয়ের উন্নয়নের ধারা আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে। সম্মিলিত উদ্যোগে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব সোনারগাঁ গড়ে তোলা সম্ভব।

পরিদর্শন শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চারজন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া একজন প্রতিবন্ধী ব্যক্তিকে ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
30 July 2026

সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ, সরকারি কাজে স্বচ্ছতার ওপর জোর দিলেন ঢাকা বিভাগীয় কমিশনার

www.dainikkagoj.com
30 July 2026

সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ, সরকারি কাজে স্বচ্ছতার ওপর জোর দিলেন ঢাকা বিভাগীয় কমিশনার

www.dainikkagoj.com