শিরোনাম
বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত  নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন  তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের জীবন বৃত্তান্ত ও রাজনৈতিক পরিচিতি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচী: শিক্ষক শিক্ষার্থীদের শপথ বৃক্ষ লাগান পরিবেশ বাঁচান”

প্রতিবেদকের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

 

মোক্তার হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি:

বৃক্ষ নিধনের কারণে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রূপ নিচ্ছে। এই বাস্তবতায় কুরআন-হাদিসের আলোকে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিল কয়রা উপজেলার ঐতিহ্যবাহী আমাদী ইউনিয়নের বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসা।

বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রতিষ্ঠানের সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সুপার *একেএম আজহারুল ইসলাম*-এর সার্বিক পরিচালনায় এবং সকল শিক্ষকের উপস্থিতিতে এ কর্মসূচী পালিত হয়।

অনুষ্ঠানে সুপার একেএম আজহারুল ইসলাম কঠোর ভাষায় বলেন, কুরআন-হাদিসের আলোকে আমাদের দায়িত্ব। মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি সুযোগ থাকে, তবুও প্রতিটি মানুষকে একটি করে বৃক্ষ রোপণ করে যেতে হবে। এটা শুধু ইবাদত নয়, আগামী প্রজন্মের জন্য আমানত।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা এম এ সালাম কুরআন-হাদিসের রেফারেন্স দিয়ে অত্যন্ত জোরালো বক্তব্য রাখেন। তিনি বলেন,

রাসূল সা. বলেছেন – কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, এমন সময়ও যদি তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তবে সে যেন তা রোপণ করে দেয়। চিন্তা করুন, বৃক্ষরোপণকে ইসলাম কত গুরুত্ব দিয়েছে!

আজ মানুষ দুনিয়ার লোভে গাছ কাটছে, ইট-ভাটা বানাচ্ছে। অথচ আল্লাহ পাক বলেছেন – ‘তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না’। বৃক্ষ নিধনই সবচেয়ে বড় ফাসাদ।

মনে রাখবেন, একটি গাছ লাগানো মানে হাজারো পাখির রিজিকের ব্যবস্থা করা। মৃত্যুর পরও কবরবাসী পর্যন্ত এর ছায়া ও ফল ভোগ করবে। এটাই সদকায়ে জারিয়াহ। তাই আমি বলছি পৃথিবীতে মহাপ্রলয় আসার আগের সেকেন্ডেও যদি সুযোগ থাকে, তবুও একটি বৃক্ষ রোপণ করতেই হবে। এটাই কুরআন-হাদিসের চূড়ান্ত নির্দেশ।

সিনিয়র শিক্ষক মোক্তার হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেন,প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে বৃক্ষ নিধন। তাই আমাদের সকলের উচিত বাড়ির আঙিনায় এবং প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা। বিশ্বের বিশ্বায়নে জলবায়ু পরিবর্তনে আমাদের বিজয় রক্ষায় বৃক্ষ রোপণ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মাওলানা সাজ্জাদুল ইসলাম, মাস্টার আব্দুস ছালাম, আইসিটি শিক্ষক আব্দুর রউফ, মাস্টার রায়হান আলী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা এম এ ছালাম, সাবিনা ইয়াসমিন, বাবু কুমারেশ মন্ডল, মাকসুদুর রহমান।

এদিকে সকল শিক্ষার্থীরা এ উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠানের আঙিনায় ও নিজ বাড়িতে বৃক্ষ রোপণ করার প্রতিশ্রুতি দেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
30 July 2026

বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচী: শিক্ষক শিক্ষার্থীদের শপথ বৃক্ষ লাগান পরিবেশ বাঁচান"

www.dainikkagoj.com
30 July 2026

বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচী: শিক্ষক শিক্ষার্থীদের শপথ বৃক্ষ লাগান পরিবেশ বাঁচান"

www.dainikkagoj.com