মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি মুসা কলিমুল্লাহ এবং দৈনিক আমার কাগজ-এর প্রতিনিধি জাফর আহমেদ গণিকে উপদেষ্টা করে এ কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (২৫ জুলাই) সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান ধনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটিতে এস টিভির উপজেলা প্রতিনিধি ও দৈনিক আমার সংবাদ-এর রামগতি প্রতিনিধি মুহাম্মদ নিজাম উদ্দিন সভাপতি এবং দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি শাহরিয়ার কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ধনু (দৈনিক সময়ের আলো/দৈনিক কাগজ), সহ-সভাপতি মনিরুল ইসলাম (দৈনিক খবর/দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ও ফিরোজ আলম পরশ (দৈনিক সোনালী কাগজ), সহ-সাধারণ সম্পাদক এম এ এহসান রিয়াজ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (দৈনিক আজকালের খবর/বাংলা ট্রিবিউন), মহিলা সম্পাদক সাবিনা ইয়াসমিন (দৈনিক ভোরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালমান (দৈনিক সরেজমিন), ক্রীড়া সম্পাদক শাহিদুল ইসলাম খোকন (দৈনিক জনবাণী) এবং অর্থ ও দপ্তর সম্পাদক শাহরিয়ার কাজল (দৈনিক আজকের খবর/গ্লোবাল)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকির শাহ (দৈনিক আমার সংবাদ/এম টিভি) ও এইচ এম আল আমিন (দৈনিক খোলা কাগজ)। সাধারণ সদস্য পদে রয়েছেন মো. হেলাল উদ্দিন (দৈনিক ভোরের মালঞ্চ) এবং মেজবাহ উদ্দিন মিঠু (দৈনিক রূপসী লক্ষ্মীপুর)।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ, রামগতির উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা, জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।