শিরোনাম
তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার সিরাজগঞ্জে জজকোর্ট গেট থেকে কড়িতলা পর্যন্ত নিজ উদ্যোগে ফুলগাছ রোপণ করলেন সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক বর্গাচাষীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত বর্গাচাষীর নাম শামিম আলী (৪৫)। তিনি উপজেলার কচুয়া জীতপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের চিকিৎসক মুনসুর রহমানের প্রায় ৭ বিঘা জমি গত আট বছর ধরে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন শামিম আলী। ওই জমি নিয়ে চলমান বিরোধে কচুয়া জীতপুর গ্রামের আতাউর রহমানের ছেলে রায়হান ও এমদাদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি করা হয়েছে। এরপরও তারা শামিমকে জমিতে চাষাবাদে বাধা দিয়ে আসছিলেন। সম্প্রতি শামিম ওই জমিতে রোপা আমন ধান রোপণ করেন।

অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যায় কৃষ্ণপুর হাটে বাজার করতে গেলে শামিমকে একা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে হামলা চালান রায়হান ও এমদাদ। এতে তার একটি পা ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে ভ্যানে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জমির মালিক মুনসুর রহমানের জামাতা মিজানুর রহমান বলেন, জমিটির বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা জমির দখলে আছেন। চলমান মামলায় প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। তা সত্ত্বেও তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে এবং বর্গাচাষী শামিমের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তবে অভিযুক্ত রায়হান ও এমদাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনার খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 July 2026

তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ

www.dainikkagoj.com
25 July 2026

তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ

www.dainikkagoj.com