শিরোনাম
সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬-এর শুভ উদ্বোধন উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক লোহাগাড়ায় জমি বিরোধে সংঘর্ষে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ কুষ্টিয়ার ভেড়ামারায় মেলার মাঠ থেকে তুলে নিয়ে গৃহবধূ ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল সম্পন্ন, ফাইনালে কমলনগর ও সদর সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মো. মিলন হোসেন ত্রিশালে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজন গ্রেফতার নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত কাচিনা ইউনিয়ন ভূমি অফিস, নায়েব মফিজুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আমিরাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস যেন দুর্নীতির আখড়া; টাকা ছাড়া নড়ে না ফাইল
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

কুড়াদিয়া ছড়ায় র‌্যাফেল ড্র-এর আড়ালে জমজমাট জুয়ার আসর, ক্ষোভে অভিভাবকরা

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কুড়াদিয়া ছড়ায় র‌্যাফেল ড্র বা লটারি আয়োজনের আড়ালে প্রকাশ্যে জমজমাট জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় এক শ্রেণির প্রভাবশালী জুয়াড়িদের নেতৃত্বে এ অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

শনিবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, “মারমা খেংসা একতা যুব সংঘ”-এর ব্যানারে আয়োজিত লটারি ড্রকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়েছে। তবে এর আড়ালে চলছে বিভিন্ন ধরনের অবৈধ জুয়ার আসর। ডাবু, বউ-মাছ, চক্র, ব্যাঙ-টিকটিকিসহ নানা ধরনের জুয়ার বোর্ড বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট লটারি কমিটি ও জুয়াড়িদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে র‌্যাফেল ড্র সম্পন্ন না করে রাতভর এসব অসামাজিক কর্মকাণ্ড চালানো হয়। প্রতিটি ডাবু আসর থেকে প্রায় ২৫ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করা হচ্ছে। সেখানে প্রায় ৩০ থেকে ৪০টি জুয়ার বোর্ড বসানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে চলমান এসএসসি পরীক্ষার সময় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর কারণে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তারা দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের চোখের সামনে দীর্ঘ সময় ধরে এ ধরনের জুয়ার আসর চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকায় সামাজিক অবক্ষয় বাড়ছে।

এ বিষয়ে মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী বলেন, “ডাবুসহ যেকোনো অসামাজিক কর্মকাণ্ডে যদি কোনো কার্বারী বা হেডম্যান জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় এবং তা প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পদচ্যুতও করা হবে।”

খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী বলেন, “যারা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এ ধরনের অবৈধ জুয়া ও লটারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 May 2026

কুড়াদিয়া ছড়ায় র‌্যাফেল ড্র-এর আড়ালে জমজমাট জুয়ার আসর, ক্ষোভে অভিভাবকরা

www.dainikkagoj.com
09 May 2026

কুড়াদিয়া ছড়ায় র‌্যাফেল ড্র-এর আড়ালে জমজমাট জুয়ার আসর, ক্ষোভে অভিভাবকরা

www.dainikkagoj.com