শিরোনাম
হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতায় শত শত একর কৃষিজমি অনাবাদি হবিগঞ্জের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ক্ষমতার দাপটে বসতবাড়ির পথ বন্ধের অভিযোগ, ভোগান্তিতে রামগতির একটি পরিবার সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই লরিতে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত এআই-নির্মিত ভুয়া ছবি-ভিডিওর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ প্রেমের টানে চীন থেকে মোহনগঞ্জে, ধর্মান্তরিত হয়ে লিজাকে বিয়ে করলেন ওয়্যাং সুলিন মধ্যনগরে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২ জন সিরাজগঞ্জের তাড়াশে প্রবাসীর জমি নিজের নামে রেজিস্ট্রি: প্রতারণা প্রমাণিত, দলিল লেখকের লাইসেন্স বাতিল রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে তিনদিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলার বিরিশিরিস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকতার আড়ালে কোনোভাবেই অপসাংবাদিকতায় জড়ানো উচিত নয়। নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। আমার কাজেও ভুল থাকতে পারে। সাংবাদিকরা যদি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সেই ভুলগুলো তুলে ধরেন, তাহলে নিজেকে সংশোধনের সুযোগ তৈরি হবে।” একই সঙ্গে তিনি সঠিক তথ্য প্রচার এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহের পাশাপাশি ভুয়া তথ্যের বিস্তারও উদ্বেগজনকভাবে বেড়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, বরং তথ্য যাচাই করে নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ প্রকাশ করা।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট-চেকিং দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ পরিবেশন করতে পারবেন।

তিনি আরও জানান, এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তি, তথ্য যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার কার্যকর ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি সাংবাদিকদের এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার কৌশল সম্পর্কেও দক্ষ করে তোলা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এবং প্রশিক্ষক আলী আকবর।

২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলমান এ তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 July 2026

দুর্গাপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

www.dainikkagoj.com
23 July 2026

দুর্গাপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

www.dainikkagoj.com