শিরোনাম
হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতায় শত শত একর কৃষিজমি অনাবাদি হবিগঞ্জের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ক্ষমতার দাপটে বসতবাড়ির পথ বন্ধের অভিযোগ, ভোগান্তিতে রামগতির একটি পরিবার সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই লরিতে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত এআই-নির্মিত ভুয়া ছবি-ভিডিওর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ প্রেমের টানে চীন থেকে মোহনগঞ্জে, ধর্মান্তরিত হয়ে লিজাকে বিয়ে করলেন ওয়্যাং সুলিন মধ্যনগরে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২ জন সিরাজগঞ্জের তাড়াশে প্রবাসীর জমি নিজের নামে রেজিস্ট্রি: প্রতারণা প্রমাণিত, দলিল লেখকের লাইসেন্স বাতিল রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে আড়াই লাখ টাকার ভারতীয় মাদক ও পাতার বিড়ি উদ্ধার

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্টার | কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির একটি টহল দল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে জয়পুর-চকবিলগাথুয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এদিকে একই দিন রাত ২টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির টহল দল প্রাগপুর কবরস্থান এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ হাজার ৬২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, পৃথক দুটি অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ৫৩ হাজার ১০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 July 2026

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে আড়াই লাখ টাকার ভারতীয় মাদক ও পাতার বিড়ি উদ্ধার

www.dainikkagoj.com
22 July 2026

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে আড়াই লাখ টাকার ভারতীয় মাদক ও পাতার বিড়ি উদ্ধার

www.dainikkagoj.com