শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি পরিদর্শনে বগুড়ার পুলিশ সুপার, তদন্ত কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রবিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ফাঁড়িতে পৌঁছালে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন ও আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া ফুলেল শুভেচ্ছা জানান।

পরে ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে সশস্ত্র পুলিশ সদস্যরা পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি ফাঁড়ির বিভিন্ন কক্ষ, প্রশাসনিক কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন এবং বার্ষিক পরিদর্শন রেজিস্টারে স্বাক্ষর করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, “সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির বর্তমান কার্যক্রম সন্তোষজনক।” পরে তিনি ফাঁড়ির প্রধান ফটকের পাশে একটি জলপাই গাছের চারা রোপণ করেন।

এ ছাড়া সান্তাহারে একটি নতুন পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের লক্ষ্যে মহিলা কলেজ সংলগ্ন সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন, ডিএসবির ডিআইও আসলাম হোসেন, উপ-পরিদর্শক প্রত্যুল কুমার, ট্রাফিক সার্জেন্ট মাহবুব হোসেন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম আখতারুজ্জামান মিঠু, পৌরসভার সাবেক কাউন্সিলর শাকিল আহম্মেদ, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর, যুগ্ম সাধারণ সম্পাদক বাকিক হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 July 2026

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি পরিদর্শনে বগুড়ার পুলিশ সুপার, তদন্ত কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন

www.dainikkagoj.com
19 July 2026

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি পরিদর্শনে বগুড়ার পুলিশ সুপার, তদন্ত কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন

www.dainikkagoj.com