শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

লংগদুতে ৩৭ বিজিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ১৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ নেওয়াজ তাসকিন, পিএসসি-এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মাসুদ রানা মৃধার নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে টহল দল তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটকরা হলেন গুলশাখালী ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আলী আকবর (৩৭), পিতা- মৃত হায়দার আলী এবং মো. মফিজুল ইসলাম (৪০), পিতা- মৃত আলাউদ্দিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। পরে আটক দুজনকে জব্দকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ নেওয়াজ তাসকিন, পিএসসি বলেন, “দেশকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করতে এবং সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 July 2026

লংগদুতে ৩৭ বিজিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

www.dainikkagoj.com
19 July 2026

লংগদুতে ৩৭ বিজিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

www.dainikkagoj.com