শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকে চা বিক্রি, ফুটবলপ্রেমী রিপন আলোচনায়

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের চা বিক্রেতা রিপন প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করে ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে আলোচনায় এসেছেন। পুরো শরীরে আকাশি-সাদা রঙে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা এঁকে তিনি প্রতিদিনের মতো চায়ের দোকানে চা বিক্রি করছেন। তার এই অভিনব সাজ দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

দোকানে আসা ক্রেতারা রিপনের ব্যতিক্রমী সাজ দেখে মুগ্ধ হচ্ছেন। অনেকেই তার সঙ্গে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি শেয়ার করছেন। ফলে দিন দিন তার চায়ের দোকানে দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে।

দেখা যায়, শরীরজুড়ে আকাশি-সাদা রঙ এবং বুকে আর্জেন্টিনার পতাকার সূর্যের প্রতীক এঁকে রিপন স্বাভাবিকভাবেই দোকানের কাজ চালিয়ে যাচ্ছেন। ফুটবলের প্রতি তার ভালোবাসার এমন প্রকাশ স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।

রিপন জানান, তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক। দলের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি শরীরে পতাকার নকশা এঁকেছেন। তিনি বলেন, “মানুষ আমার এই উদ্যোগকে ইতিবাচকভাবে নিচ্ছে। সবাই ছবি তুলছে, শুভকামনা জানাচ্ছে। এতে আমি খুব আনন্দিত।”

স্থানীয়দের ভাষ্য, রিপনের এই ভিন্নধর্মী উদ্যোগ ফুটবলপ্রেমীদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি সাধারণ মানুষের মাঝেও কৌতূহলের সৃষ্টি করেছে। ফুটবলের প্রতি তার আবেগ ও ভালোবাসার এমন ব্যতিক্রমী প্রকাশ এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 July 2026

সিরাজগঞ্জের তাড়াশে শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকে চা বিক্রি, ফুটবলপ্রেমী রিপন আলোচনায়

www.dainikkagoj.com
19 July 2026

সিরাজগঞ্জের তাড়াশে শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকে চা বিক্রি, ফুটবলপ্রেমী রিপন আলোচনায়

www.dainikkagoj.com