শিরোনাম
পটিয়ার হাবিলাসদ্বীপে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও তরুণদের জন্য ক্রীড়া সরঞ্জাম বিতরণ কয়রার শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক মালি, সহ-সভাপতি আবু তাহের পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে রেড ক্রিসেন্ট ও ইউসিবি ব্যাংক, ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দুই ব্যক্তির সিরাজগঞ্জে আধুনিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন কুষ্টিয়ায় মোবাইলে গান শুনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু কুষ্টিয়ার খোকসায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত, এলাকায় উত্তেজনা সাতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ত্রাণ বিতরণ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

কুষ্টিয়ায় মোবাইলে গান শুনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া শহরে দাদার বোনের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিশান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের চৌড়হাস বড়পুকুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নিশান কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর এলাকার আহসান আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নিশান দাদার বোনের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে সে আরও দুই শিশুর সঙ্গে চার্জে লাগানো মোবাইল ফোনে গান শুনছিল। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহত নিশানের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 July 2026

কুষ্টিয়ায় মোবাইলে গান শুনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু

www.dainikkagoj.com
18 July 2026

কুষ্টিয়ায় মোবাইলে গান শুনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু

www.dainikkagoj.com