শিরোনাম
চিরাম ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও ভারতীয় কীটনাশক উদ্ধার ২৫ বছর ধরে বেহাল কমলনগরের ‘দোপা সড়ক’, দুর্ভোগে হাজারো মানুষ সোনারগাঁয়ের আনন্দ বাজারে যুব সমাজের মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক সান্তাহারে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড, অর্থদণ্ডও ১৩ রাষ্ট্রায়ত্ত চিনিকল বেসরকারীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে যৌথ সভা, ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও’ কর্মসূচি ঘোষণা সব ধর্মের মানুষকে সমান সুযোগ-সুবিধা দিয়ে দেশ গড়তে চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সান্তাহারে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কলসা রথবাড়ী এলাকার নিজ বাড়ি থেকে রেজাউন নবী (৬৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রেজাউন নবী সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলসা রথবাড়ী এলাকার মৃত সাইফুজ্জামানের ছেলে।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউন নবীকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রেজাউন নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 July 2026

সান্তাহারে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com
17 July 2026

সান্তাহারে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com