শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুই দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পৌঁছেছেন। সফরকালে তিনি বিভিন্ন সরকারি, সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) বিকেলে নান্দাইল উপজেলার দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার বিপুল সংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্মিত বিদ্যালয় ভবনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন ঘটাবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

www.dainikkagoj.com
11 July 2026

নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

www.dainikkagoj.com