শিরোনাম
ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের ১০তম মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

মো. শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে স্বাস্থ্য সচেতনতা, সুস্থ জীবনযাপন ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ভোরের পাখি ফিটনেস ক্লাবের উদ্যোগে ১০তম মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোরে যমুনার হার্ট পয়েন্ট ক্লোজারে আনন্দঘন পরিবেশে এ উৎসবের আয়োজন করা হয়। প্রতিদিনের ন্যায় সকাল ৬টায় ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে শারীরিক ব্যায়াম ও হাঁটার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন।

ব্যায়াম শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা ও মানবতার ফেরিওয়ালা হাজী মো. আব্দুস সাত্তার। তিনি বলেন, “নিয়মিত হাঁটা ও ব্যায়াম সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি। সুস্থ থাকতে হলে শরীরচর্চার পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

বক্তব্য শেষে হাজী মো. আব্দুস সাত্তার নিজ উদ্যোগে উপস্থিত সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন। আপ্যায়নে ছিল মৌসুমী ফল লটকন, আম, কাঁঠাল ও মুড়ি। পরে অংশগ্রহণকারীদের নিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হয় এবং সবার মাঝে খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোরের পাখি ফিটনেস ক্লাবের ট্রেইনার, সাবেক কাউন্সিলর ও সিরাজগঞ্জ জেলা বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক মো. তাজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজমত আলী, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা লিটন, বর্তমান সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. শামসুল আলম, ফকির আলী, ইসমাইল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, সিরাজগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ ভৌমিক, সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, সাবেক প্রিন্সিপাল মোকতেল হোসেন, যুব নেতা মুন্নাসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উৎসব শেষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 July 2026

সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের ১০তম মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

www.dainikkagoj.com
10 July 2026

সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের ১০তম মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

www.dainikkagoj.com