শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

জামালপুরে বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়া এবং তার নামে থাকা জমি নিজের নামে লিখে নিতে চাপ প্রয়োগের অভিযোগে দায়ের করা মামলায় প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকির (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম (৬৪) এ মামলার বাদী।

তিনি অভিযোগ করেন, তার একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে তার ভরণপোষণের দায়িত্ব পালন করেননি। পাশাপাশি মায়ের নামে থাকা জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এতে রাজি না হওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার রাশেদা বেগম সরিষাবাড়ী থানায় ছেলে রাশেদুল ইসলাম জাকির ও পুত্রবধূ ফাতেমাতুজ্জোহুরা স্মৃতি (৩৫)-এর বিরুদ্ধে ‘পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এর ৫(১) ও ৫(২) ধারায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর রাশেদা বেগমকে গেন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করেন তার ভাই আহাম্মদ আল ফরিদ। পরে তাকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীততরা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার রাতে ঢাকা থেকে রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 July 2026

জামালপুরে বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

www.dainikkagoj.com
09 July 2026

জামালপুরে বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

www.dainikkagoj.com