শিরোনাম
সলঙ্গায় বিশেষ অভিযানে ১১ নারী আটক, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য দাবি পুলিশের জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়ার বৈঠক, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩০.৮ মিলিমিটার বৃষ্টি, টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা; বাসাবাড়িতে পানি, দুর্ভোগে লাখো মানুষ সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকা অনুদান দিলেন সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জনসম্মুখে বিনষ্ট ভোলাহাটে ১,৪০০ কৃষক ও ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে সার-বীজ ও ৩,৩৮০ ফলজ-বনজ চারা বিতরণ উদ্বোধন কমলনগরে মেঘনার ঘাট ইজারা নিয়ে জটিলতা, সংঘর্ষের আশঙ্কা; ঝুঁকিপূর্ণ নৌযানে পারাপারে আতঙ্ক টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং; প্রস্তুত আশ্রয়কেন্দ্র উল্লাপাড়ায় প্রবাসীকে অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি; নারী গ্রেপ্তার
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং; প্রস্তুত আশ্রয়কেন্দ্র

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় নগর ও জেলার ঝুঁকিপূর্ণ পাহাড় এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সহকারী আবহাওয়াবিদ মো. বসির আহমেদ জানান, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ধস ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়তে পারে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিপ্রেক্ষিতে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। তাই সোমবার সকাল থেকেই ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। মানুষের জানমাল রক্ষায় ছয়জন সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে একাধিক টিম মাঠে কাজ করছে।

তিনি আরও জানান, নগরের আকবরশাহ ঝিল ১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড় এবং বেলতলীঘোনা পাহাড় থেকে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। পাশাপাশি পাহাড়সংলগ্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসাগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস জানান, টাংকির পাহাড়, আমিন জুট মিল এলাকা, পাহাড়িকা, সমবায় আবাসিক, মিয়ার পাহাড় এবং মুরাদপুর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের পাহাড় এলাকায় মাইকিং করা হচ্ছে। এসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরা বলেন, মতিঝর্ণা সংলগ্ন ঝুঁকিপূর্ণ পাহাড় এলাকা এবং নদীতীরবর্তী বসতিগুলোতেও মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হয়েছে।

আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান তুরান জানান, লালখান বাজার পোড়া কলোনি, ঢেবারপাড়, আমবাগান সংলগ্ন পাহাড় এবং উত্তর হালিশহর সমুদ্রপাড় এলাকার বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে টানা বৃষ্টির মধ্যেও নগরীর কয়েকটি অলি-গলিতে সীমিত জলাবদ্ধতা দেখা দিলেও এখন পর্যন্ত বড় ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। তবে আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে পাহাড়ধস ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

কীওয়ার্ড: চট্টগ্রাম পাহাড়ধস, ভারী বৃষ্টি, নিম্নচাপ, চট্টগ্রাম আবহাওয়া, পাহাড়ধসের শঙ্কা, জেলা প্রশাসন, আশ্রয়কেন্দ্র, চট্টগ্রাম সংবাদ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 July 2026

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং; প্রস্তুত আশ্রয়কেন্দ্র

www.dainikkagoj.com
07 July 2026

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং; প্রস্তুত আশ্রয়কেন্দ্র

www.dainikkagoj.com