শিরোনাম
সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ সামিরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জীবননগরে বন্ধ ঘর থেকে ব্যবসায়ীর পচা মরদেহ উদ্ধার গভীর রাতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান বিভিন্ন মামলার ১৩ জন আটক সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাটে জমি দখলের অভিযোগ সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্য টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের আহমেদ উন্নয়নের নতুন অধ্যায়ে লংগদু, জনমুখী উদ্যোগে আলোচনায় ইউএনও জাহাঙ্গীর হোসাইন কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ইসলামপুরে ডাকাতির পর দম্পতির শরীরে অ্যাসিড নিক্ষেপ

প্রতিবেদকের নাম / ২৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

 

দেলোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনায় এক দম্পতির শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক ও তার স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে তারা গুরুতর দগ্ধ হন। বর্তমানে ওই দম্পতি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি শুক্রবার গভীর রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা আক্তার আলীর ছেলে আল আমিন (৩২) এবং তার স্ত্রী আখিয়া আক্তার (২৮)।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো এক সময় একটি সংঘবদ্ধ ডাকাত দল আল আমিনের পাকা বাড়িতে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, ডাকাতরা আগে থেকেই বাড়ির ভেতরে অবস্থান নেয় এবং পরিবারের সদস্যদের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করে। গভীর রাতে তারা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়।

ডাকাত দল বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিন ও তার স্ত্রী তাদের উপস্থিতি টের পেয়ে গেলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা দম্পতির শরীরে অ্যাসিড নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অ্যাসিডে দগ্ধ হয়ে আল আমিন ও আখিয়া আক্তার চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে আসেন।

আহত আল আমিনের চাচা হাসর আলী জানান, চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখেন আল আমিন ও তার স্ত্রী যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাদের শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে দগ্ধ হয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে তারা বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে ডাকাতির পর অ্যাসিড নিক্ষেপের মতো নৃশংস ঘটনা এ এলাকায় আগে খুব কমই ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে।

ইসলামপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “ডাকাতি ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত দলের সদস্যদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে আহত দম্পতির পরিবারের সদস্যরা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ডাকাতি সংঘটিত হওয়ার পাশাপাশি প্রমাণ গোপন ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দম্পতির ওপর অ্যাসিড হামলা চালানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা না গেলে এ ধরনের নৃশংস অপরাধ আরও বাড়তে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
30 May 2026

ইসলামপুরে ডাকাতির পর দম্পতির শরীরে অ্যাসিড নিক্ষেপ

www.dainikkagoj.com
30 May 2026

ইসলামপুরে ডাকাতির পর দম্পতির শরীরে অ্যাসিড নিক্ষেপ

www.dainikkagoj.com