শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের অপরাধে যুবকের ৯ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া বাজার এলাকায় মাদকসেবনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে রাসেল (৩০) নামে এক যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গুড়া পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত রাসেল ভাঙ্গুড়া পৌরসভার সারুটিয়া মহল্লার মৃত রেজাউল করিমের ছেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 July 2026

পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের অপরাধে যুবকের ৯ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

www.dainikkagoj.com
06 July 2026

পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের অপরাধে যুবকের ৯ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

www.dainikkagoj.com