শিরোনাম
নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ এমপি এম.এ. হান্নানের নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান টানা তিন দিনের বৃষ্টিতে নেত্রকোণায় আমন কাটা ও মাড়াই ব্যাহত, লোকসানে কৃষক-শ্রমিক রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট পর্তুগিজ রাজপরিবারের সম্পৃক্ততায় ইউরোপের বাজারে বাংলাদেশের চা রপ্তানির নতুন সম্ভাবনা ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছর বরণে প্রস্তুত খাসিয়ারা মাগুরছড়ায় বসছে শতবর্ষী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ এমপি এম.এ. হান্নানের

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজের দান করা জমিতে নতুন একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম.এ. হান্নান। তাঁর উদ্যোগে ‘এম.এ. হান্নান উচ্চ বিদ্যালয়’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি উপজেলার নুরপুর ও লাহাজুরা এলাকার মাদ্রাসা সংলগ্ন কদমতলা সড়কের পাশে বিদ্যালয়টির নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার মুরুব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এম.এ. হান্নান সংসদ সদস্যের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নুরপুর, লাহাজুরাসহ আশপাশের কয়েকটি গ্রামের শিক্ষার্থীদের এতদিন পড়াশোনার জন্য দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হতো। এতে বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের নানা সমস্যার মুখে পড়তে হতো। এলাকায় নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমবে এবং শিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করছেন তাঁরা।

একজন অভিভাবক বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা এখন বাড়ির কাছেই বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবে। এটি এলাকার মানুষের জন্য অনেক বড় পাওয়া। এমপি সাহেব নিজের জমি দান করে বিদ্যালয় প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়।’

স্থানীয় এক মুরুব্বি বলেন, ‘এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এলাকার নতুন প্রজন্মের শিক্ষার সুযোগ বাড়বে। এখান থেকে ভবিষ্যতে অনেক মেধাবী শিক্ষার্থী তৈরি হবে বলে আমরা আশা করি।’

আয়োজক ও এলাকাবাসীর প্রত্যাশা, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এলাকার শিক্ষার পরিবেশ উন্নত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।

দোয়া ও মোনাজাত শেষে এলাকাবাসী বিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে শিক্ষা কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
23 November 2026

নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ এমপি এম.এ. হান্নানের

www.dainikkagoj.com
23 November 2026

নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ এমপি এম.এ. হান্নানের

www.dainikkagoj.com