শিরোনাম
কমলনগরে শহীদ মাসরুরের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এমপি বীথিকা বিনতে হোসাইনের সহযোগিতায় কমলনগরে প্রবাসীপাড়া পাঞ্জেগানা মসজিদের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকাশিত সংবাদের প্রতিবাদ রায়গঞ্জে সেতুর মুখ ভরাটের অভিযোগ: জলাবদ্ধতার ঝুঁকিতে ৫০০ বিঘা আবাদি জমি, ক্ষতির শঙ্কায় শতাধিক কৃষক সংকুচিত চলনবিল, বিস্তৃত সম্ভাবনা কৃষি ও মৎস্যসম্পদে খুলতে পারে দেশের সমৃদ্ধির নতুন দুয়ার সিংড়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে বৃক্ষের চারা বিতরণ, উদ্বোধন হলো বৃক্ষরোপণ কর্মসূচি মাটিরাঙ্গায় টিএসএফের শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষাবিষয়ক দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত কমলনগরে ৫ কোটি টাকার সেতুতে ধস, ঝুঁকিতে প্রতিদিনের ৩০ হাজার মানুষের যাতায়াত
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

তাড়াশে ২ হাজার ৬০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, রোপা আমন বীজ ও সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

Sসিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রোপা আমন ধান ও শাকসবজির উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।

এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হজরত আলী।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের কল্যাণে প্রদত্ত এ প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হয়।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার মোট ২ হাজার ৬০০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও ৬০০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 July 2026

তাড়াশে ২ হাজার ৬০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, রোপা আমন বীজ ও সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

www.dainikkagoj.com
05 July 2026

তাড়াশে ২ হাজার ৬০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, রোপা আমন বীজ ও সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

www.dainikkagoj.com