শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

এমপি বীথিকা বিনতে হোসাইনের সহযোগিতায় কমলনগরে প্রবাসীপাড়া পাঞ্জেগানা মসজিদের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৯নং তোরাবগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রবাসীপাড়া এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত পাঞ্জেগানা মসজিদের নির্মাণকাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সহযোগিতা ও বিশেষ বরাদ্দের মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পকে ঘিরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি স্থায়ী ও আধুনিক মসজিদের অভাব অনুভব করে আসছিলেন। অবশেষে সংসদ সদস্যের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায় সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বর্তমানে মসজিদের মূল অবকাঠামোর নির্মাণকাজ পুরোদমে চলছে।

স্থানীয় বাসিন্দা মো. রাহিম হোসেন রাসেদসহ এলাকাবাসী জানান, সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন এই মসজিদ নির্মাণ প্রকল্পে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর সার্বিক সহযোগিতা ও অর্থায়নের কারণেই নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই মসজিদটি আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল। মাননীয় সংসদ সদস্যের মহতি উদ্যোগের ফলে আমাদের সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে। মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হবে।”

এ বিষয়ে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলতাফ হোসেন বলেন, “রামগতি ও কমলনগর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের উদ্যোগ ও সহযোগিতায় সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, চলমান নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে অচিরেই মসজিদটি মুসল্লিদের ইবাদতের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 July 2026

এমপি বীথিকা বিনতে হোসাইনের সহযোগিতায় কমলনগরে প্রবাসীপাড়া পাঞ্জেগানা মসজিদের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে

www.dainikkagoj.com
05 July 2026

এমপি বীথিকা বিনতে হোসাইনের সহযোগিতায় কমলনগরে প্রবাসীপাড়া পাঞ্জেগানা মসজিদের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে

www.dainikkagoj.com