শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সিংড়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে সিংড়া পৌরসভার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি উপজেলার চৌগ্রাম এলাকার গিরেন চন্দ্রের ছেলে গৌতম, যিনি পেশায় একজন অটোরিকশাচালক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টিফিনের বিরতিতে ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় অভিযুক্ত গৌতম তাকে জোরপূর্বক একটি ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 July 2026

সিংড়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক

www.dainikkagoj.com
05 July 2026

সিংড়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক

www.dainikkagoj.com