শিরোনাম
পার্বতীপুরে ৩৫টি এতিমখানায় ১ কোটি ১১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম: অর্থমন্ত্রী আমির খসরু সোনারগাঁয়ে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলা: তিন পুলিশ সদস্যসহ চারজন আহত, আটক ২ জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান, মাদক সেবনের দায়ে একাধিক কারাদণ্ড সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে মেধাবীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীকে মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নাম ঘোষণা কমলনগরে নুরু হত্যা মামলায় মোবাইল ট্র্যাকিংয়ের সূত্রে অভিযুক্ত ৩ পরিবারের মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান, মাদক সেবনের দায়ে একাধিক কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বড়খিলা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাদক সেবনের দায়ে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, একই দিন দুপুর ১টার দিকে জেলার ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া বারোতোপা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান। অভিযানে সিরাজুল ইসলামের ছেলে মো. আকরামুল ইসলাম (৩৪)-কে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, গত শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পিডিবি বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য সেবন ও প্রয়োগের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া আরও দুইজনকে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 July 2026

ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান, মাদক সেবনের দায়ে একাধিক কারাদণ্ড

www.dainikkagoj.com
04 July 2026

ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান, মাদক সেবনের দায়ে একাধিক কারাদণ্ড

www.dainikkagoj.com