শিরোনাম
রায়গঞ্জে হারিয়ে গেছে একসময়ের জনপ্রিয় ছয় সিনেমা হল, স্মৃতিতে রয়ে গেছে সোনালি অধ্যায় সাতকানিয়ায় গোলপোস্ট পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ময়মনসিংহের ১৪তম উপজেলা হিসেবে ‘দক্ষিণ গফরগাঁও’ গঠনের প্রস্তাব অনুমোদন খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শিশু রাকা হত্যাকাণ্ড: পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত গৃহবধূর কানের গহনা নেওয়ার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়লেন মালি কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড আদমদীঘিতে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা, ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা, ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) শুরু হচ্ছে। পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৬ হাজার ৬১৭ জন। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৭ হাজার ৯৬৪ জন। সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকল শিক্ষা বোর্ডে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে ৩১০টি কেন্দ্রে মোট ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। অন্যদিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১১১টি কেন্দ্রে মোট ৭৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে মোট ১৬টি কেন্দ্র ও ভেন্যুতে। কেন্দ্রগুলো হলো— সরকারি আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, অ্যাডভান্স রেসিডেন্সিয়াল কলেজ, কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসা, ময়মনসিংহ মহাবিদ্যালয়, মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা, মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ মহিলা কলেজ, ময়মনসিংহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ, মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নাসিরাবাদ কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এবং ময়মনসিংহ সরকারি কলেজ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এবং জেলা প্রশাসন পরীক্ষাকে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শিক্ষা বোর্ড থেকে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং ডিজিটাল নজরদারিসহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন। এছাড়া পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে— পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়া, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য পূরণ ও বৃত্ত ভরাট করা, উত্তরপত্র ভাঁজ না করা, শুধুমাত্র সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা এবং বহুনির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা। এছাড়া পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করতে হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরীক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪(১) ধারা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও প্রবেশ, পাঁচজনের অধিক ব্যক্তির সমাবেশ এবং মাইক বা এমপ্লিফায়ার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 July 2026

আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা, ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন

www.dainikkagoj.com
01 July 2026

আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা, ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন

www.dainikkagoj.com