শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংস হত্যা ও চাদাবাজির প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ

Reporter Name / ২৪২ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

 

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রাজধানীর পুরান ঢাকায় লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে ও বড় পাথরখণ্ড দিয়ে মাথায় আঘাত করে হত্যা ও চাঁদাবাজির প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

শুক্রবার রাতে স্থানীয় আলেম মুফতী মুহাম্মদ শরীফুল ইসলামের আহবানে উপজেলার  হাজিরহাট বাজারে এ বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

 

 

 

এতে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর চিহ্নিত একটি দল সারা দেশে চাঁদাবাজি, হত্যা ও লুটপাট চালিয়ে যাচ্ছে। অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান যেন দ্রুত এসব সন্ত্রাস ও চাঁদাবাজদের কে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হয়।

 

 

 

এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ শরিফুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম মেরাজ, ডাক্তার রিয়াজ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি  মো: জোনায়েদ, ছাত্রনেতা মোহাম্মদ আলী আক্কাস প্রমূখ।

 

 

 

উল্লেখ্য বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে ওই ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে ও বড় পাথরখণ্ড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা অভযোগ ওঠে যুবদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। পরে যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর