শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

রামগড়ে বেড়াতে এসে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ

Reporter Name / ২৪৮ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

 

 

খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান চালিয়ে অভিযান স্থগিত করেন।

 

নিখোঁজ শিশুটি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামের কাজী মিনহাজ (৮)। সে ওই গ্রামের কাজী মঞ্জুর ইসলামের ছেলে।

 

আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীর নিম্নভাগের এক কিলো মিটার সন্ধান করে নিখোঁজদের কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গামাটি ডুবুরি দলকে খবর দিলে তারা বিকেল ৪ টার থেকে উদ্ধার অভিযান শুরু করে।

 

জানা গেছে, নিখোঁজ মিনহাজ রামগড়ের ফেনীরকুল নানার বাড়িতে গতকাল বৃহস্পতিবার আসেন। তাদের ছাগলনাইয়া বাড়িতে বন্যার পানি উঠলে তাকে নানার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। আজ দুপুর ১২ টা ২০ মিনিটের সময় সম বয়সি ফুফাত বোনের সাথে খেলতে এসে নদীর পাড়ে গেলে কাঁদা মাটিতে পা পিছলে নদীতে পড়ে যায়। সে থেকে শিশুটি নিখোঁজ রয়েছে।

 

নিখোঁজ শিশুর মামা মোশাররফ হোসেন বলেন, বন্যা থেকে বাঁচতে বাগিনা আমার বাড়িতে এসেও শেষ রক্ষা হয়নি। সন্ধান কার্যক্রম চলছে অন্তত ভাগিনার দেহাবশেষ উদ্ধারের দাবী করেন তিনি।

 

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশান্তর বড়ুয়া জানান , নদীতে প্রচণ্ড শ্রোত রয়েছে। সম্ভাব্য সব যায়গাগুলো তল্লাশি করেছে ডুবরী দল। কোথাও এখনো সন্ধান না পাওয়ায় যায়নি।

 

রাঙ্গামাটির ডুবুরী দলের টিম লিডার আলী হোসেন চৌধুরী জানান, তারা ৬ জনের একটি দল রামগড় ঘটনাস্থলে এসে নদীতে সন্ধান করেছেন। সন্ধা হওয়াতে অভিযান স্থগিত করা হয়েছে আগামীকাল সকালে আবার সন্ধান চালাবে ডুবুরিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর