শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

পাইপলাইনে আরও ৭ হাজার ৯০০ মেট্রিক টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর রেলহেড ডিপোতে

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার ৯০০ মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। সোমবার (২৯ জুন) সর্বশেষ এই চালানটি পার্বতীপুর ওয়েলহেড ডিপোর রিসিভ টার্মিনালে পৌঁছেছে বলে জানিয়েছেন ডিপোর ইনচার্জ প্রকৌশলী রাশেদুল ইসলাম।

এর আগে গত ২৮ ও ২৯ মে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি পার্বতীপুর ওয়েলহেড ডিপোতে ৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। চুক্তি অনুযায়ী, চলতি মাসের সর্বশেষ এ চালানটি পাম্পিং প্রক্রিয়া শেষে ২৯ জুন ডিপোতে এসে পৌঁছায়।

কৃষিনির্ভর রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ডিজেলনির্ভর যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে ২০১৭ সালের ২২ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৫ বছর মেয়াদি ‘ইন্ডিয়া-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন’ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী চলতি বছরে পার্বতীপুর রেলহেড ডিপোতে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৭৯ হাজার মেট্রিক টন জ্বালানি ডিপোতে পৌঁছেছে।

সংশ্লিষ্টদের আশা, ডিজেল সরবরাহ অব্যাহত থাকলে উত্তরাঞ্চলের আমন মৌসুমের চাষাবাদে জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি ডিজেলনির্ভর যানবাহনের চলাচলও নির্বিঘ্ন থাকবে। একই সঙ্গে শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

বর্তমানে আমদানিকৃত ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিনটি বিপণন কোম্পানির মাধ্যমে লরিযোগে উত্তরাঞ্চলের ৮টি জেলায় সরবরাহ করা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
30 June 2026

পাইপলাইনে আরও ৭ হাজার ৯০০ মেট্রিক টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর রেলহেড ডিপোতে

www.dainikkagoj.com
30 June 2026

পাইপলাইনে আরও ৭ হাজার ৯০০ মেট্রিক টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর রেলহেড ডিপোতে

www.dainikkagoj.com