শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে দীঘিনালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাউল সহায়তা

Reporter Name / ২৫৫ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

মোঃ হাচান আল মামুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

 

টানা ৪০ ঘণ্টার ভারী বৃষ্টিপাতে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে বন্যা দেখা দেয়। এতে বহু মানুষ ঘরবাড়ি ও কাজ হারিয়ে বিপাকে পড়েন, বিশেষ করে দিন এনে দিন খাওয়া হতদরিদ্র পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।

 

এই সংকটকালে মানবিক ভূমিকা পালন করেছে দীঘিনালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির নেতৃত্বে ১০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়, যাতে তারা অন্তত প্রাথমিক খাদ্য সংকট থেকে সাময়িক স্বস্তি পেতে পারে।

উক্ত ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ২ নং বোয়ালখালী ইউনিয় পরিষদের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা।

এছাড়াও সহায়তা কার্যক্রমে সহযোগিতা করেছে দীঘিনালা উপজেলা প্রশাসন।

 

চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, “এই দুর্যোগে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

দীঘিনালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান, তারা শুধু এই দুর্যোগেই নয়, ভবিষ্যতেও সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর