আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে মোট আয়-ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৫৪১ টাকা এবং এতে ৫ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৩৮০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় সান্তাহার পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সান্তাহার পৌরসভার প্রশাসক ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বাজেট উপস্থাপন করেন।
বাজেট ঘোষণার অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের প্রতিনিধি ও বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, পৌরসভার কর নির্ধারক শফিউল আলম জেমস, বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসাদুল হক বেলাল, বর্তমান অধ্যক্ষ বাবুল হোসেন, সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সুলতান মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, আজমেরী গ্রুপের স্বত্বাধিকারী রাকেশ কুমার আগরওয়াল, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হাসান, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, মমতাজুর রহমান এবং দারুণ নাজাত কওমি মাদ্রাসার মহতামিম হাফেজ আব্দুল বাসেতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।