শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার 

Reporter Name / ১৪৮ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার সদর উপজেলায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১১ জুলাই ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুষ্টিয়া- রাজবাড়ী মহাসড়কের মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া হোমিও কলেজের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত রফিকুল ইসলাম শহর তলির কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। তিনি আদর্শপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

 

নিহত রফিকুলের মা হালিমা খাতুন বলেন, ‘গতকাল রাত ৯টার পর থেকে আমার ছেলে রফিকুলের সঙ্গে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেল। আমার ছেলেকে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে।’

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘সকালে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে অটোচালক রফিকুলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর