শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ ছুফি উল্লাহ’র দায়িত্ব গ্রহণ

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি

পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ছুফি উল্লাহ। বৃহস্পতিবার (৭ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন এবং নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত এসপিকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়, যা পুরো অনুষ্ঠানে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

দায়িত্ব গ্রহণের পর মোঃ ছুফি উল্লাহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা নেন। আলোচনায় তিনি পাবনা জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। এ জন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সিভিল স্টাফবৃন্দ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র নেতৃত্বে পাবনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং পুলিশি সেবার মান আরও গতিশীল ও জনমুখী হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 May 2026

পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ ছুফি উল্লাহ’র দায়িত্ব গ্রহণ

www.dainikkagoj.com
07 May 2026

পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ ছুফি উল্লাহ’র দায়িত্ব গ্রহণ

www.dainikkagoj.com