শিরোনাম
ঝিনাইগাতীর গারো পাহাড়ে কনটেন্ট ক্রিয়েটরদের উৎপাত, উত্তেজিত বন্যহাতি ভিউয়ের নেশায় হাতির পিছু নিচ্ছেন অনেকে, মানুষ-হাতি সংঘাতের আশঙ্কা ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য, এক বিঘায় দুই লাখ টাকা লাভের আশা কৃষক রাজুর ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর গজারিয়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক ১ রামগতিতে ​স্বামীর ঘর ছেড়ে নোটারির মাধ্যমে প্রেমিকের সংসারে প্রিয়া গজারিয়া প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ১৫ বোচাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দুজনের কারাদণ্ড নাসিরনগরে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাবের অভিযানে ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১,৫৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

র‌্যাব-১২, সিরাজগঞ্জের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়কের নির্দেশনায় গত বুধবার (১৭ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১,৫৯০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সালমান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সালমান কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল এলাকার বাসিন্দা। তিনি মো. ইসহাকের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
18 June 2026

যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাবের অভিযানে ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com
18 June 2026

যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাবের অভিযানে ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com