শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সান্তাহারে ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় সান্তাহার পুরাতন বাজার এলাকায় অবস্থিত ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি হাফেজ মির্জা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম মধু, সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শওকতসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি করে।

বক্তারা বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা মাদ্রাসার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 May 2026

সান্তাহারে ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
07 May 2026

সান্তাহারে ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com