শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ময়মনসিংহে আদালতের রায় বাস্তবায়ন করে জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দিলেন এসিল্যান্ড সৈয়দা তামান্না হুরায়রা

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন মৌজায় আদালতের রায় এবং ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ করে প্রকৃত মালিকদের কাছে জমির দখল বুঝিয়ে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ময়মনসিংহ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রা এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের রায় এবং ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ এর বিধান অনুযায়ী দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন মৌজার বি.আর.এস ৩৬৩ নং খতিয়ানের ৫৪১১ নং দাগভুক্ত মোট ০.০৬৫ একর জমি অবৈধ দখল থেকে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় আজ প্রশাসনের সমন্বিত অভিযানে ওই জমিতে থাকা অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হয় এবং আইনানুগ প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের অনুকূলে জমির দখল হস্তান্তর করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে প্রশাসন জানায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিরোধ চলছিল এবং অবৈধ দখলের কারণে প্রকৃত মালিকরা ভোগান্তিতে ছিলেন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে আদালতের রায় বাস্তবায়ন হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের ভূমির অধিকার নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব। তিনি আরও বলেন, অবৈধ দখল, ভূমি সংক্রান্ত জটিলতা ও অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের দখলদারিত্বকে প্রশ্রয় দেওয়া হবে না।

এ ঘটনায় স্থানীয়ভাবে প্রশাসনের ভূমিকা প্রশংসিত হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 May 2026

ময়মনসিংহে আদালতের রায় বাস্তবায়ন করে জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দিলেন এসিল্যান্ড সৈয়দা তামান্না হুরায়রা

www.dainikkagoj.com
07 May 2026

ময়মনসিংহে আদালতের রায় বাস্তবায়ন করে জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দিলেন এসিল্যান্ড সৈয়দা তামান্না হুরায়রা

www.dainikkagoj.com