শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সিরাজগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ

প্রতিবেদকের নাম / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

 

শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখের উদ্যোগে রবিবার (৭ জুন ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রায়হান শেখ দাবি করেন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। গত ২ জুন অফিস শেষে বাসায় ফেরার পথে পুরাতন পোস্ট অফিস রোড এলাকায় তার রিকশার গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে রড, স্টিক, হকি স্টিক ও পাইপ দিয়ে হামলা করে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলিম তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

সংবাদ সম্মেলনে রায়হান শেখ অভিযোগ করেন, বহিষ্কৃত শিবির নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান, তাজ এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা এ ঘটনার সঙ্গে জড়িত। তার দাবি, পূর্বপরিকল্পিতভাবে এই হামলা সংঘটিত হয়েছে।

তিনি জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে জুয়েল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একই সঙ্গে হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান রায়হান শেখ। তিনি বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 June 2026

সিরাজগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ

www.dainikkagoj.com
07 June 2026

সিরাজগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ

www.dainikkagoj.com