শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা 

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া সদর উপজেলার মধুপুরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুন) রাত ৯ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে মধুপুর পশুহাট এলাকার পাশে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

 

নিহতের নাম টুটুল হোসেন (৪০)। তিনি মধুপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন তিনি।

 

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান বলেন, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন সড়কের পাশে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পাশ থেকে একটি শটগান, কয়েক রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

 

তিনি আরও বলেন, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর